বরগুনা সরকারি মহিলা কলেজ সম্পর্কে
দক্ষিণ অঞ্চলের সাগর পাড়ে নারী উচ্চ শিক্ষা নিশ্চয়নের মহান ব্রত নিয়ে স্ব-মহিমায় অগ্রণী বরগুনা সরকারি মহিলা কলেজ। বিষখালী, পায়রা, খাকদোন নদীসহ অসংখ্য নদী বিধৌত ঊর্বর বরিশাল বিভাগের দক্ষিণে সুনিবিড় ছায়া ও মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠটি অবস্হিত।
১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরগুনা মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। জ্ঞান, শৃঙ্খলা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ থেকে থেকেই শুরু হয় শিক্ষা কার্যক্রম। অত:পর ১৯৯৭ সালের ১৬ অক্টোবর জাতীয়করণ হলে এর নামরণ হয় বরগুনা সরকারি মহিলা কলেজ।
সূচনালগ্ন থেকেই সুযোগ্য অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় ভৌত অবকাঠামো, শিক্ষার গুনগত মান ও উৎকর্ষ সাধনের ধারাবাহিকতায় কলেজটি আজ সার্বিকভাবে সমৃদ্ধ। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক এবং স্নাতক পর্যায়ে বি.এ (পাস), বি.বি.এস (পাস) কোর্স পরিচালিত হচ্ছে। এ কলেজের বিভিন্ন শাখা ও বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যা ১৮৫০ জন।
শিক্ষার্থীদের জন্য রগুনা সরকারি মহিলা কলেজ একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুল মালেক এর সুদক্ষ ও আন্তরিক পরিচালনার গুনে এ শিক্ষা প্রতিষ্ঠানটি উৎকর্ষমন্ডিত। প্রতি বছর পাশের হার ও জিপিএ-৫ অর্জনের দিক বিবেচনায় এটি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অন্যতম শীর্ষ নারী শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রীরা ভালো ফল অর্জন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এ কলেজের ছাত্রীরা অনন্য ও উন্নত। এ প্রতিষ্ঠানের বহু ছাত্রী জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে মানব কল্যাণে নিবেদিত নিবেদিত রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা প্রাপ্ত নারীদের ভূমিকা তার পরিবারে, সমাজে, দেশে ও বিশ্ব পরিমন্ডলে ব্যাপৃত হচ্ছে।