Message from the Principle

অধ্যক্ষের বক্তব্য

মানুষ যুগ-যুগান্তরব্যাপি মননশীল সৃষ্টিশীল ও মেধাবী পরিচর্যার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছে সেটিই হলো শিক্ষা। মানুষর অভিজ্ঞতাভিত্তিক, অনানুষ্ঠনিক ও উপানুষ্ঠানিক জ্ঞান-বিজ্ঞান চর্চাকে আনুষ্ঠানিক, ধারাবাহিক ও স্থায়ীভিত্তির উপর দাঁড় করাতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। টংগী এলাকার মেহনতি শ্রমজীবী মানুষের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্বাধীনতার অব্যবহিত পরেই এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ টংগী মহাবিদ্যালয় নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠানটির সুন্দর অবস্থান, শিক্ষার চমৎকার পরিবেশ, শিক্ষক-শিক্ষাথীর আন্তরিক সম্পর্ক, কলেজ প্রশাসনের গতিশীল ভূমিকা ও নেতৃত্ব এবং সর্বোপরি শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতায় শিক্ষার্থীরা হয়ে উঠেছে জ্ঞানপিপাসু, অধ্যবসায়ী, আত্মপ্রত্যয়ী, সংস্কৃতমনা ও আধুনিক। যে কারণে শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনগণ সবার আগ্রহের কেন্দ্রে টংগী সরকারি কলেজের অবস্থান। একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক-সামাজিক-পারিবারিক জীবনমান বিবেচনা করে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কলেজ প্রশাসন, সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।

উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সমাবেশ ও শপথের মাধ্যমে ক্লাস-কার্যক্রম আরম্ভ হয়। এখানে রয়েছে বায়োমেট্রিক মেশিনে উপস্থিতি গ্রহণ, ক্লোজসার্কিট ক্যামেরায় মনিটরিং, অর্ধ-বার্ষিক, বার্ষিকসহ নিয়মিত ক্লাস-পরীক্ষা, শিক্ষকবৃন্দের তত্ত¡াবধানে কাউন্সিলিং, সাংস্কৃতিক কর্মকাÐ, বিতর্ক এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধাসহ নানা আয়োজন। আমরা মনে করি, একজন শিক্ষার্থীকে কেবল সার্টিফিকেট অর্জন করলেই চলে না, তাকে মানবিক বোধসম্পন্ন মানুষ হতে হয়। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থী যাতে মানবসম্পদে পরিণত হতে পারে, সেজন্য তাদের আইটি জ্ঞানসহ নানা ধরনের সফটস্কিল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা রয়েছে। বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে বৎসরের প্রথম থেকেই ব্যবহারিক ক্লাসের সুযোগ। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এই শুভ উদ্যোগে যুক্ত নিবেদিতপ্রাণ সম্মানিত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি ভবিষ্যতেও সকল অংশীজন কলেজটির সার্বিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অব্যাহত রাখবেন।

প্রফেসর ফারজানা পারভীন